কোচবিহারের কবিরাজ বাগান অঞ্চলে দীঘি থেকে উঠে আসলো আশ্চর্য কচ্ছপ
একদিকে সকলেই ব্যস্ত শিবরাত্রি উৎসব নিয়ে। বাড়ির মহিলারা ডালি সজিয়ে শিব মন্দিরে যাচ্ছে মহাদেবকে স্নান করাতে। আর ঠিক সেই সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। শিব চতুর্দশীতে ঘটল এক অবাক করা ঘটনা। কোচবিহার কবিরাজ বাগান সংলগ্ন এলাকায়। কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি। এদিন এই দিঘি থেকেই এক বড় কচ্ছপ উঠে আসে দিঘি সংলগ্ন এক দোকানের ভেতর। ধর্মপ্রাণ দোকানি সেই কচ্ছপকে স্বয়ং দেবাদীদেবের প্রতিনিধি ভেবে ফুল ও বেলপাতা দিয়ে পুজো করেন। কিছু কচি শাক পাতা খেতে দেন। সেই খবর ছড়িয়ে পড়তেই শিবমন্দির ফেরৎ অনেক মহিলা এসে কাচ্ছপের গায়ে ফুল চড়ান।
দোকানের কর্ণধার অভিষেক বণিক জানান, আচমকা কচ্ছপটি দেখে অবাক হয়ে যান তাঁরা। এরপর রীতিমতো ফুল, বেলপাতা দিয়ে পুজোও দেন কচ্ছপটিকে। পরবর্তী সময়ে সেখানে বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক এসে পৌঁছন। এরপর তিনি কচ্ছপটিকে দোকান থেকে নিয়ে গিয়ে পুনরায় দিঘিতে ছেড়ে দেন। অর্ধেন্দু বণিক জানান, এটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। ডিম পাড়ার জন্য এঁরা এই সময় মাটিতে উঠে আসে। তবে এই দিঘি জঙ্গলে ভর্তি থাকায় ডাঙায় উঠে আসে কচ্ছপটি। স্থানীয় অনেকেই ওই কাচ্ছপটিকে ঈশ্বরের প্রতিনিধি মনে করেন।

