Saturday, March 14, 2026
- Advertisement -

কোচবিহারের গাড়িচালক শঙ্কর রায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা মূল্যে পৌঁছে দিচ্ছেন পরীক্ষা কেন্দ্রে 

- Advertisement -

কোচবিহারের গাড়িচালক শঙ্কর রায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা মূল্যে পৌঁছে দিচ্ছেন পরীক্ষা কেন্দ্রে

শঙ্কর ঘোষ পেশায় গাড়িচালক হলেও তার নেশা সমাজ সেবা। সারা বছর ধরে শঙ্কর নানা সমাজ সেবা মূলক কাজ করেন। আর মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দূর দূরান্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। আর তাঁর ফলেই তিনি রীতিমতো প্রশংসা পাচ্ছেন বহু মানুষের। কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটির এলাকার বাসিন্দা শংকর রায়। শঙ্কর রায় আমাদের জানান,”তিনি প্রতিদিন বহু সংখ্যক পরীক্ষার্থীকে বিনা খরচে নিজের গাড়িতে করে পোঁছে দিচ্ছেন। এর জন্য নিজের গাড়িতে মোবাইল নম্বর-সহ ব্যানার টাঙিয়েছেন তিনি। যাতে আগে থেকে জেনে গিয়ে সহজেই অভিভাবকরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ২০১৭ সাল থেকে তিনি এই পরিষেবা দিয়ে থাকেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য তিনি সারাবছর ধরে টাকা জমান।”

শঙ্কর রায়ের এই উদ্যোগকে অভিভাবকেরা সকলেই সাধুবাদ জানিয়েছেন। এক পরীক্ষার্থী সৌমিক রাউত জানান, “শংকর রায়ের এই উদ্যোগের ফলে কোচবিহার শহর ও শহর লাগোয়া বহু পরীক্ষার্থীর উপকৃত হচ্ছে। এই বিশেষ উদ্যোগের ফলে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে আর চিন্তা করতে হচ্ছে না। এই ধরনের কাজে যদি আরও বহু মানুষ এগিয়ে আসেন তবে আরও অনেকটাই সুবিধা হবে সকল ছাত্র-ছাত্রীদের। আগামী দিনেও তিনি এই ভাবেই আরও বহু ছাত্র-ছাত্রীর উপকার করুন এমনটাই প্রত্যাশা।

বর্তমান সময়ে তাঁর এই গাড়ি বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে যাবার একমাত্র ভরসা।” ফলে তাদের বহু পরীক্ষার্থীর অনেক সুবিধা হচ্ছে। বিশেষ করে কিছু কেন্দ্র বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ায় এই ধরনের পরিষেবা খুবই ভালো বলে মনে করেন নাগরিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments