ক্যানিংয়ে বিজেপির প্রতিবাদ সভা – হুঙ্কার শুভেন্দুর
নিউজ ডেস্ক ব্যুরো :- দঃ ২৪ পরগানর ক্যানিং পশ্চিমে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমনের প্রতিবাদে শুভেন্দু অধিকারী প্ররিবাদ সভা থেকে বলেন ,২০১৮ ও ২০২১ সালে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস যে ব্যাপক অত্যাচার ও বুথ দখল করেছে – এবার আর তা পারবে না। তাই এবার আর ওদের দিকে ফিরে তাকাতে হবে না। এদিন প্রতিবাদ সভায় হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেন, ওদের হাতে অনেক মার খেয়েছে আমাদের কর্মীরা। খুব করা হয়েছে আমাদের কর্মীদের। এবার ভোটের মাধ্যমে তার প্রতিশোধ নিতে হবে। তিনি বলেন ২০১৮ ও ২০২২ সালে যে অত্যাচার তৃণমূল করেছে ব্রিটিশ আমালেও তেমন অত্যাচার হয় নি।
শুভেন্দু বলেন, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস বলেছেন, শুভেন্দুকে কোমড়ে দড়ি বেঁধে ঘোরাবে। তিনি বলেন, আমি এখানে এসেছি, ওর অঞ্চল দিয়ে যাওয়ার সময় দোকানে চা খেয়ে যাবো। সাহস থাকলে আমাকে বেঁধে রাখুন। এর পরেই তাঁর মুখে প্রতিশ্রুতির বন্যা – যা সব রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটের আগে দিয়ে থাকেন। তিনি বলেন, বিজেপিকে যেতালে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। গ্যাসের দাম ৪০০ টাকা করা হবে। তাই আপনারা বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারীকে বিপুল ভোটে জয়ী করুন।

