Thursday, December 11, 2025
- Advertisement -

গল্ফগ্রিন খুনে গ্রেফতার তার ভাইপো 

- Advertisement -

গল্ফগ্রিন খুনে গ্রেফতার তার ভাইপো

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গল্ফগ্রিন খুনের খুনিকে গ্রেফতার করলো পুলিশ। তাই বলা হয়, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে যেকোনো সমস্যার সমাধান পুলিশ করতে পারে। গ্রেপ্তার ওই মহিলার ভাইপো। পুলিশের একটানা জেরার মুখে ভেঙে পড়ে ধৃতের দাবি, টাকা ধার দেননি পিসি। উলটে অপমান করেছিলেন। বদলা নিতেই রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে খুন। বুধবার সন্ধেয় গল্ফগ্রিন থানার পিছনের ফ্ল্যাটের খাটের তলা থেকে ৪০ বছরের নাফিসার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাতারাতি সেই হত্যাকাণ্ডের সমাধান করল কলকাতা পুলিশ। পাকড়াও ‘খুনি’। গতকাল রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেপ্তার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা। পুলিশের ক্রমাগত জেরার কাছে হেরে গিয়ে সে স্বীকার করে নেয় তার অপরাধ।

এটা যে পারিবারিক কোনো ঘটনার ফল তা পুলিশ প্রথমেই বুঝতে পেরেছিল। তার প্রতিবেশীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঋণ মেটাতে পিসির কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিল সাবির। কিন্তু টাকা দিতে চাননি ওই মহিলা। তখনই তাঁকে মারধর করতে শুরু করে সাবির। নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি হাতে তুলে নেন ওই মহিলা। পালটা ছুরি ছিনিয়ে নিয়ে মহিলাকে বারবার কোপ মারে সাবির। ঘরের মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু নিশ্চিত করতে শেষে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments