Saturday, March 14, 2026
- Advertisement -

গাছ ভেঙে অবরুদ্ধ জাতীয় সড়ক, আটকে একাধিক স্কুল বাস…!

- Advertisement -

হঠাৎই মালবাজার শহরের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে” মস্ত বড় গাছ ভেঙ্গে বিপর্যয়। আর যার ফলে স্কুল বাসসহ দূরপাল্লার বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবার সকাল নাগাদ আচমকা একটি মস্ত বড় গাছ ভেঙ্গে পড়ায় অবরুদ্ধ হয়ে গেল। নিউ মালবাজারের ১৭ নাম্বার জাতীয় সড়ক। আর যার ফলে গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটেই স্কুল ছাত্রীরা স্কুলমুখী হচ্ছেন। যদিও গাছ ভাঙ্গার খবর প্রশাসনের কানে পৌঁছালেই প্রশাসন ঘটনাস্থলে এসেই দ্রুত হাত লাগিয়েছেন গাছটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।

প্রসঙ্গত জানা যায় ডুয়ার্সের মাল বাজার শহরেই রাতভর ঝিরি ঝিরি বৃষ্টির ফলে আচমকায় একটি মস্ত বড় গাছ জাতীয় সড়কের উপরে ভেঙে পড়ে আর যার ফলে সকাল নাগাদ যানজট সৃষ্টি হয় সেই এলাকায় যানজটের ফলে একাধিক স্কুল বাস দাঁড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments