Monday, February 16, 2026
- Advertisement -

গুসকরার শিল্পীর অবাক সৃষ্টি , ঔষধের খালি প্যাকেট দিয়ে তৈরি সাত ফুটের কালী মূর্তি

- Advertisement -

গুসকরার শিল্পীর অবাক সৃষ্টি , ঔষধের খালি প্যাকেট দিয়ে তৈরি সাত ফুটের কালী মূর্তি

মনিপুষ্পক খাঁ : – শিল্পীর চোখে কোন কিছুই বাতিল নয়,জগতের প্রতিটি ধূলিকণাতেও শিল্পী খুঁজে পান সৃষ্টির উপাদান। এই কথাই আবারো প্রমান করলেন গুসকরার বাসিন্দা পেশায় শিক্ষক ও নেশায় শিল্পী তপন দাস। ঔষধের খালি প্যাকেট ও কাগজের বক্স দিয়ে বানিয়ে ফেললেন সাত ফুটের কালী মূর্তি।

এর আগেও তপনের তৈরি হাতের কাজ যথেষ্ট সাড়া ফেলেছিল জনমানসে। শিল্পী পরিবেশবান্ধব বিভিন্ন উপাদান দিয়ে আগেই বানিয়েছেন জগন্নাথ মূর্তি, দক্ষিণেশ্বরের মন্দির, বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেট সহ আরো অনেক কিছুই। এবার সেই তালিকায় নতুন সংযোজন ঔষধের খালি প্যাকেট দিয়ে তৈরি সাত ফুটের কালী মূর্তি।

তপন দাস আদতে পূর্ব বর্ধমানের রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক। শিল্পী জানালেন শিল্পকর্ম টি তৈরি করতে সময় লেগেছে ২২দিন। প্রত্যেক দিন মধ্য রাত অবধি কাজ করেছেন তিনি। তপন বলেন – ” ফেলে দেওয়া জিনিস দিয়ে শিল্পকর্ম বানানো আমার নেশা। ওষুধের খালি প্যাকেট প্রায় ২ বছর নানান জায়গায় সংগ্রহ করেছি।আমার স্কুলের সহকর্মীরা যথেষ্ট সহযোগিতা করে আমার এই কাজে তাঁরাও সাহায্য করেছেন। ”

পূর্ব বর্ধমানের গুসকরা শহর কালী পূজোর জন্য বিখ্যাত।শহর জুড়ে প্রচুর পূজো হয় ,চলে থিমের লড়াই। শিল্পী তপনের তৈরি মা কালী স্থান পাচ্ছে শহরের এরমই একটি পূজা মন্ডপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments