Sunday, January 18, 2026
- Advertisement -

গৌড়েবেড়া সমাজ কল্যাণ সমিতির ফুটবল উৎসব সমাপ্ত হল

- Advertisement -

গৌড়েবেড়া সমাজ কল্যাণ সমিতির ফুটবল উৎসব সমাপ্ত হল

নিজস্ব সংবাদদাতা:- ফুটবল খেলায় বাঙালির আবেগ ও ভালোবাসা বরাবরের। সেই আবেগকে অটুট রাখতে টানা ২৮ বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে বড়জোড়া ব্লকের গৌড়েবেড়া সমাজ কল্যাণ সমিতি। তারই ধারাবাহিকতায় রবিবার গৌড়েবেড়া বাবুর বাগান ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ‘ফুটবল উৎসব ২০২৫’-এর ফাইনাল ম্যাচ।

আয়োজকদের পক্ষ থেকে অভিজিৎ শীট জানান, এই রানিং ফুটবল প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এলাকার যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হয় সারেঙ্গা একাদশ ও গৌড়েবেড়া এসকেএস ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা থাকলেও গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সারেঙ্গা একাদশ। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় গৌড়েবেড়া এসকেএস।

ম্যাচ শেষে দুই দলকেই ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এদিন মাঠে উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক সেন, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া থানার আইসি দেবাশিষ পন্ডা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ চট্টপাধ্যায়, সুখেন বিদ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। দর্শকদের উৎসাহে গৌড়েবেড়া ফুটবল মাঠ এদিন উৎসবমুখর হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments