Friday, April 17, 2026
- Advertisement -

চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর! পুজোর পরেই রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা! মিলল স্পষ্ট ইঙ্গিত 

- Advertisement -

 

চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর! পুজোর পরেই রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা! মিলল স্পষ্ট ইঙ্গিত

টিভি ২০ বাংলা কলকাতা : এবার চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর। পুজোর পরেই হতে পারে প্রাথমিকের টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতিতে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে।
পুজোর পরে পরীক্ষা নেওয়া হলে , কোন জেলায় কত পরীক্ষা কেন্দ্র পাওয়া যেতে পারে তা নিয়ে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তার আগে পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক কত হতে পারে সেটা হিসাব করে জেলাগুলিকে পরীক্ষা কেন্দ্রের তালিকা পাঠাতে বলেছে পর্ষদ।
সূত্রের খবর: চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে( ৯ ই সেপ্টেম্বর সম্ভবনা), অর্থাৎ পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি বৈঠকে বসতে পারে। সেই বৈঠকেই টেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।তাই তার আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রতিটি জেলার, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ।
টেট কমিটির সূত্রে খবর: টেট পরীক্ষার ক্ষেত্রে আবেদনপত্র নেওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এবার বেশ কিছু বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তবে কিরূপ বদল আসবে এবার? বা কোন প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে তা এখনো জানা যায়নি। তবে পরীক্ষা যে এবার হবে, এমনটাই নির্দেশ মিলেছে।
সব মিলিয়ে এ বছরের টেট পরীক্ষার হচ্ছে কিনা বা কোন প্রক্রিয়ায় হবে সব দিকেই নজর থাকবে আমাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments