Monday, February 16, 2026
- Advertisement -

চাকরি হারিয়ে একসময় পাকা চোর হয়ে উঠছিলেন বছর ২৬ এর তরুণী 

- Advertisement -

 

চাকরি হারিয়ে একসময় পাকা চোর হয়ে উঠছিলেন বছর ২৬ এর তরুণী

নিউজ ব্যুরো :- পৃথিবীর ইতিহাসের ‘করোনা কাল’ বলতে বোঝায় মানব সমাজের বিরাট ধ্বংস। সেই সময় বহু মানুষের চাকরি চলে যায়। তখনই তথ্য-প্রযুক্তির কর্মী জেসিকা আগরওয়াল নামে এক ২৬ বছর বয়সি যুবতীর চাকরি চলে যায়। এর পরেই পেটের দায়ে সে বেছে নায় চুরি করার পেশা। বেঙ্গালুরু শহরে একাধিক পেয়িং গেস্ট ও হোস্টেলে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছিল চুরি। একের পর এক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সেইমতো সিসিটিভির সূত্র ধরে পুলিশ খোঁজ পায় জেসিকা আগরওয়াল নামে এক ২৬ বছর বয়সি যুবতীর। গত ২৬ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় ২৪ টি ল্যাপটপ-সহ অন্যান্য সামগ্রী। যার বাজার মূল্য ১০-১৫ লক্ষ টাকা। জেসিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একসময়ে আইটিতে (IT Employee) মোটা মাইনের চাকরি করতেন জেসিকা। কর্ম সূত্রে নয়ডা থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) এসে থাকতে শুরু করেন তিনি।

তার পরেই তার জীবনের আমূল পরিবর্তন ঘটে। করোনাকালে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় ব্যাপক ছাঁটাইয়ের শিকার হন জেসিকাও। চাকরি যায় তাঁর। পুলিশের কাছে ওই যুবতীর দাবি, চাকরি হারিয়ে পেটের তাগিদে বাধ্য হয়ে চুরির পেশায় নামতে হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, তাঁর টার্গেট হয় শহরের বিভিন্ন পেয়িং গেস্ট ও হোস্টেলগুলি। সুযোগ বুঝে তিনি হাতিয়ে নিতেন ল্যাপটপ, ফোন-সহ অন্যান্য দামি গ্যাজেট। সেগুলি তিনি পরে নয়ডার কালোবাজারে বিক্রি করতেন। আয়ও হত ভালোই। সম্প্রতি এমনই একটি পিজিতে চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন জেসিকা। আর এখনো তিনি পুলিশ হেফাজতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments