Saturday, April 18, 2026
- Advertisement -

ছট পুজোর উপলক্ষে ঘাট পরিদর্শন করলেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং

- Advertisement -

জামুরিয়া, পশ্চিম বর্ধমান: আর কয়েক ঘণ্টা পরে শুধু হতে চলেছে হিন্দিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ছট মায়ের পুজো। ছোট মায়ের পুজো নদীর পাড়ে কিংবা বড় পুকুর পাড়ে আয়োজন করা হয়। জামুরিয়া ব্লক টু এর শ্যামলা অঞ্চলে কিছু হিন্দি সম্প্রদায়ের মানুষ বাস করেন। তারা অজয় নদীর তীরে এই পুজোর আয়োজন করে। তাই জামুরিয়া ব্লক ২ এর শ্যামলা অঞ্চলের শ্যামলা কোলিয়ারির ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং।

এই ঘাট পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক হরেরাম সিং, শ্যামলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ গড়ি, শ্যামলা অঞ্চলের অঞ্চল সভাপতি বাপ্পা ঘোষ, শ্যামলা কোলিয়ারির পঞ্চায়েত মেম্বার টিংকু খান, খোট্টাডিহী গ্রামের পঞ্চায়েত মেম্বার সোমনাথ মন্ডল, ঝন্টু মন্ডল সহ তৃণমূল কর্মীবৃন্দরা।
বিধায়ক হরে রাম সিং ঘাট পরিদর্শনে এসে বললেন এখানে কিছু লাইটের ও পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলি তাড়াতাড়ির মধ্যে সমস্যার সমাধান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments