Friday, April 17, 2026
- Advertisement -

ছট পূজা উপলক্ষ্যে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর

- Advertisement -

 

ছটপূজো উপলক্ষ্যে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ছট পূজোর জন্য বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর। রবিবার গোটা দিন এবং সোমবার বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর।

নিয়মিত আসা মানুষদের প্রবেশের ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকবে। কোন কোন ঘাটে পূজো হবে সেই বিষয়ে সরোবরের ১২টি গেটে হোর্ডিং বোর্ড ও ব্যানার টানানো হয়েছে। মোট ৪৮ টি ঘাটে ঘট পূজোর আয়োজন করা হয়েছে।

মেয়র ফিরহাদ হাকিম বলেছেন,” এখন মানুষও জানেন, আর কেউ রবীন্দ্র সরোবরে যান না। পুরনিগম থেকে কৃত্রিম জলাশয় এবং ঘাট তৈরি করে দেওয়া হয়েছে পুকুরে এবং চেঞ্জিং রুমের ব্যবস্থা করা আছে, সবাই সেখানেই ছট পূজো পালন করুন। দুবছর ধরে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজো হয় না।”

সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে রবীন্দ্র সরোবরের প্রত্যেকটি গেটগুলির। গেটে গেটে পুলিশি নিরাপত্তা থাকবে, যাতে কেউ নিয়মের বিরুদ্ধে যেতে না পারে ‌ এছাড়া বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে পরিবেশ দফতর ও ওয়েস্ট বেঙ্গল পলিউসন কন্ট্রোল বোর্ড। সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত মাত্র ২ ঘন্টার জন্য সবুজ বাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments