Saturday, April 18, 2026
- Advertisement -

ছাতনার দিব্যেন্দুর তুলির জাদুতে মোহিত সকলে

- Advertisement -

ছাতনার দিব্যেন্দুর তুলির জাদুতে মোহিত সকলে, ক্রিকেট তারকা ধনী থেকে অভিনেতা প্রসেনজিৎ, পোর্ট্রেট ছবিতেই প্রাণ প্রতিষ্ঠা এই তরুণ তুর্কির।

 

 

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া:- বাঁকুড়ার ছাতনার দিব্যেন্দু কর্মকার পশ্চিমবঙ্গের আর পাঁচটা শিক্ষিত যুবকদের মধ্যে একজন যার একটি চাকরির প্রয়োজন রয়েছে। করেছেন বি. এ পাশ , করেছেন বি এড পর্যন্ত কিন্তু চাকরির সুযোগ হয়নি বাঁকুড়ার দিব্যেন্দুর। কিন্তু থেমে থাকেনি সে। রিয়ালিস্টিক পোট্রেট আঁকতে পারে দিব্যেন্দু। জনপ্রিয় তারকা ধোনি থেকে অভিনেতা প্রসেনজিৎ , সব ছবিতেই যেন প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন দিব্যেন্দু। যদিও ছোট থেকে ছবি আঁকা শেখেননি তিনি। টানাপোড়েনের সংসারে ছবি আঁকাঁটাই এখন জীবিকার একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। বাবার রয়েছে সাইকেল সারাবার একটি ছোট্ট দোকান। তাই নিজের পড়াশোনার সঙ্গে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে দিব্যেন্দু ছোট ছোট ছেলে মেয়েদের আঁকা শেখায়। একটা ভালো চাকরি হয়নি বলে অভিযোগ নেই দিব্যেন্দুর। সে আঁকতে ভালবাসে তাই আঁকা কেই ভরসা করে এগিয়ে যেতে চায়।

 

 

 

মা সবসময়ই ছেলের সার্বিক উন্নতি চায়। ছেলে খুব ভালো ছবি আঁকে এই বিষয়টা দেখতে শুনতে ভালো লাগলেও ভালো ভাবে প্রতিষ্ঠিত হোক দিব্যেন্দু এমনটাই চান তার মা চন্দনা কর্মকার। যদিও ছেলের এই অসাধারণ প্রতিভার জন্যেও তিনি যথেষ্ট খুশি। ভবিষ্যতে ছোট ছোট ছেলে মেয়েদের আঁকা শেখাবার একটি স্কুল খুলতে চান দিব্যেন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments