ধূপগুড়ি মহকুমার মাগুরমারী ২-নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া গ্রামের ৮১৩ নম্বর আইসিডিএস সেন্টারে উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। স্বাধীনতা দিবসের চার দিন পেরিয়ে গেলেও এখনো নামানো হয়নি জাতীয় পতাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে ওই সেন্টারে প্রথমবারের জন্য পতাকা উত্তোলন করেন সেন্টারের দিদি মনিরা। এর আগে নাকি চার বছর ধরে ওই সেন্টারে কখনও পতাকা উত্তোলন হয়নি। এদিন পতাকা একটি বাঁশের সঙ্গে সেন্টারের দেওয়ালে বেঁধে তোলা হয় এবং নিচে ফুল অর্পণ করা হয়।
অভিযোগ, নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে পতাকা নামানো বাধ্যতামূলক হলেও আজ ১৮ আগস্ট পর্যন্ত পতাকা নামানোর কোনো উদ্যোগ নেয়নি সেন্টারের কর্মীরা। এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন ভূমিদাতা সহ স্থানীয় বাসিন্দারা।
যদিও সেন্টার বন্ধ থাকায় এ বিষয়ে সেন্টারের দিদিমনির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

