জীবন রায়ের, চোপরা :- জাতীয় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে দূরপাল্লার গাড়িসহ নিত্যযাত্রীদের।ঠিক এমনই চিত্র উঠে আসলো চোপড়ার ৩১ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অর্থাৎ চোপড়া আন্ডারপাস,সুভাষ নগর,কালাগছ সহ একাধিক জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে জাতীয় সড়ক।
সড়কের এই অবস্থায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা,কোনক্রমে বড় গাড়ি চলাচল করা সম্ভব হলেও ছোট গাড়িদের চলাচল করতে রীতিমত ঝুঁকি নিতে হচ্ছে । চোপড়া ব্লকের সদর এলাকা এই চোপড়া অতএব সমস্ত অফিস কাচারি থেকে শুরু করে বিদ্যালয় সব এই চোপড়াতে, স্বাভাবিকভাবেই এই রাস্তায় সাধারণ মানুষের চলাচলের ব্যস্ততা থাকে তুঙ্গে।
অন্যদিকে উত্তর ভারতে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৩১ নং জাতীয় সড়ক, এই সড়কের এমন বেহাল দশা হওয়ায় দৈনিক কাজে-কর্মে আসা মানুষজন সহ ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি হয়ে উঠেছে এই সড়ক।
যেখানে সেখানে খারাপ হয়ে পড়ে রয়েছে ছোট থেকে বড় গাড়ি, কোনো এক সময় কিছু জায়গায় মেরামত করা হলেও তা ফলপ্রসূ হয়নি, বর্ষায় ধুয়ে চলে যায় এই মেরামতের কাজ।বড় বড় গর্ত হয়ে জল জমে থাকায় কার্যত বুঝতে অসুবিধা হয় গাড়িচালকদের,ক্রমে দুর্ঘটনার কবলে পড়তে হয় প্রতিনিয়ত।এ ব্যাপারে নিত্যযাত্রীরা বলেন,
এত টাকা দিয়ে টোল দিতে আসছি, রাস্তার যা অবস্থা আর একটু হলেই আমার গাড়ি উল্টে যেত, কোনোভাবে বাঁচিয়েছি। এ সমস্যা যেভাবে প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে তাতে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে গাড়ি ঘোরাসহ পথ চলতি সাধারণ যাত্রীদের এই বিষয়ে কোন দ্বিমত নেই।
তবে এ নিয়ে চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মন্ডল জানান , আমরা দুইবার চিঠি পাঠায় এন এইচে , কিছুদিন আগে অল্প মেরামতের কাজ হলেও পুরো হয়নি ফলে রাস্তা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আমরা আবার যোগাযোগ করব ।

