জোড়া সূর্য গ্রহণ! কবে, কোথায়? জানুন সবিস্তারে
অর্চিতা মন্ডল, হুগলী :— ২০২৬ সালে দুটি সূর্যগ্রহণ হবে বলা হয়েছিল। প্রথমটি ২০২৬ এর ১৭ ই ফেব্রুয়ারি, বিকেল ৩:২৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭:৫৭ মিনিটে শেষ হয়েছিল। তবে এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হয় নি।
দ্বিতীয়টি, আগামীকাল অর্থাৎ ১২ ই আগস্ট, রাত ৯:০৪ মিনিটে শুরু হয়ে ১৩ আগস্ট ভোর ৪:২৫ মিনিটে শেষ হবে।
একইভাবে এই গ্রহণটিও ভারত থেকে দেখা যাবে না।
প্রথম গ্রহণটি বলয়গ্রাস গ্রহণ হয়েছিল এবং দ্বিতীয় গ্রহণটি মানে আগামীকাল পূর্ণগ্রাস গ্রহণ হবে।
ভারত ছাড়া যেসব জায়গায় দৃশ্যমান হবে তা হল, ইউরোপ, উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ডের কিছু অংশ।
২০২৬ সালের এই সূর্য গ্রহণগুলি ভারত থেকে দৃশ্যমান না হওয়ায়, ভারতে কোনো ধর্মীয় বিধিনিষেধ গ্রহণ হবে না।

