Saturday, April 18, 2026
- Advertisement -

টমেটো ফ্লু আতঙ্কে ৮২ শিশু আক্রান্ত

- Advertisement -

 

টমেটো ফ্লু আতঙ্ক, ৮২ শিশু আক্রান্ত

টিভি ২০ বাংলা ডেস্ক :- করোনা ও মাঙ্কিপক্সের মধ্যে অন্য এক আতঙ্কের সৃষ্টি। টমেটো জ্বর নিয়েই সৃষ্টি হয়েছে নতুন আতঙ্ক। এই জ্বরে এখনো পর্যন্ত ভারতে ৮২ জন শিশু আক্রান্ত। গত ৬ মে কেরালার কোল্লামে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। এরপরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

সূত্রের খবর এই টমেটো জ্বরে আক্রান্ত হয়েছে কেরালার ১ থেকে ৭ বছর বয়সী শিশুরা। এবং জ্বরটি ভাইরাসঘটিত জ্বর। গায়ে লাল রঙের ফুসকুড়ি ওঠে বলে, এই রোগটির নাম টমেটো ফ্লু দেওয়া হয়েছে। চিকিৎসকরা শিশুদের সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছে।

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন ভারতকে করোনা ভাইরাসের মোকাবিলার পাশাপাশি টমেটো ফ্লু -এর হাত থেকে শিশুদের রক্ষা করা ও মোকাবিলা করার জন্য সতর্ক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments