‘ট্রাম্প থাকলে ইউক্রেন-রুশ যুদ্ধ হতো না’ – পুতিন
ট্রাম্প ও পুতিন ধীরে ধীরে খুবই কাছাকাছি চলে আসছেন। বিশ্ব শান্তির পক্ষে এটা খুবই শুভ বার্তা। মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফের পুতিনের মুখে ট্রাম্প-প্রশস্তি। বর্ষীয়ান রিপাবলিকান নেতাকে ‘স্মার্ট’ আখ্যায় ভূষিত করে রুশ প্রেসিডেন্টের দাবি, যদি ২০২২ সালে ট্রাম্প থাকতেন তাহলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হয়তো লাগতই না। পাশাপাশি দ্রুত তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছেন বলেও দাবি পুতিনের। এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “আমরা সব সময়ই বলে এসেছি, আবারও বলতে চাই ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনায় বসতে আমরা রাজি।” এতে মনে হচ্ছে, ট্রাম্প হয়তো কোনো এক সূত্রে যুদ্ধ বন্ধ করতে সাহায্য করতে পারবে।
ট্রাম্পকে পুতিন ‘বাস্তববাদী নেতা’ সম্বোধন করে বলেন, “আমি ওঁর কথার সঙ্গে একমত, যদি ২০২০ সালে ওঁকে হারিয়ে না দেওয়া হত, ২০২২ সালে ইউক্রেনের সমস্যা তৈরিই হত না।” মসনদে বসার আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, “২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।” তবে এখানেই থামেননি তিনি। ‘বন্ধু’ ইউক্রেনকেই সমঝোতার পথে হাঁটার পরামর্শ দেন তিনি বলেন, ক্রিমিয়া এবং দোনবাসের সীমান্ত এলাকাগুলো দখল করতে চায় রাশিয়া। ট্রাম্প মনে করে ওই দুই এলাকা রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত ইউক্রেনের। আর তাতেই যুদ্ধ বন্ধ হবে।

