Thursday, December 11, 2025
- Advertisement -

ডিজিটাল প্রেম! আমি আর আমার স্মার্টফোন

- Advertisement -

ডিজিটাল প্রেম! আমি আর আমার স্মার্টফোন

স্বর্ণালী হালদার, কলকাতা :- স্মার্ট ফোন এবং ইন্টারনেটের সাথে আমার অভিজ্ঞতা হল একটি খবর যা প্রযুক্তির দ্বারা অতি সহজেই পেয়ে যাই। আজকের দিনে প্রায় প্রত্যেকটি মানুষের স্মার্টফোন ব্যবহার করে থাকে। সেরকমই আমার জীবন আমার স্মার্টফোনও একজন চলার সঙ্গী হয়ে উঠেছে। প্রত্যেক দিনের শুভারম্ভই হয় স্মার্টফোনকে ঘিরে। এই ছোট যন্ত্রটি পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আজ দূরকে করেছি নিকট শুধুমাত্র স্মার্টফোনের জন্যই।

স্মার্টফোনের উদ্ভাবন ইতিহাসের একটি যুগল বিন্দু কারণ এটি একটি বিশাল আসক্তি। বর্তমানে আমার কম্পিউটার চালু এবং বন্ধ করা দরকার নেই এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য আমার ইন্টারনেট লাইনের সাথে যোগাযোগ করারও দরকার নেই। ইন্টারনেট বা অন্যান্য ডিভাইস ব্যবহার করার জন্য, আমার শুধুমাত্র আঙ্গুলের এর প্রয়োজন। আঙ্গুলের সাহায্যে আমি পছন্দ মতো নয়ন তথ্য খুঁজে বার করতে পারি।

এছাড়াও আমি অনেক কাজ ইচ্ছামত করতে পারি। উদাহরণস্বরূপ আমি ছবি তুলতে পারি, পরিবার ও বন্ধুদের সাথে কল বা ভিডিও কলের দ্বারা কথা বলতে পারি এবং নানান পরিকল্পনা করতে পারি, গেম খেলতে পারি, গান শুনতে পারি।

কোন ইমেইল এবং তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জন্য প্রযুক্তিগত অগ্রগতি এই ফোন। এমনকি ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মাধ্যম নেটওয়ার্ক এর দ্বারা যে শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে তা নয়, আমি আমার স্মার্টফোনে ও এই মাধ্যমগুলিকে সহজ ভাবে ব্যবহার করতে পারি।

যেকোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আমি আমার ফোনের দ্বারা নিয়ে থাকি। হাজার হাজার ফোর্স গেম উপলব্ধ রয়েছে যা সহজেই ডাউনলোড করা যায়।

আমি আমার ফোনের মাধ্যমে পছন্দ মতো অনেক সিনেমা দেখতে পারি। এছাড়া অচেনা-অজানা কোন ভাষাকে গুগলে আমরা ট্রান্সলেট করে জেনে যেতে পারি অতি সহজেই।

এটি বহন করতে কোন ঝামেলা হয় না। আমার জন্য এটা ছোট এবং সব বৈশিষ্ট্য উল্লেখ থাকার কারণে এটি শুধুমাত্র একটি ফোন নয় আমার জীবন যাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments