তালিবানি শাসনের চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে আফগান সরকার
আফগান সরকার না মানে গণতন্ত্র না মানে নারী স্বাধীনতা। এবার সেই স্বৈরাচারী শাসনের চূড়ান্ত পর্বে পয়ছে গেলো। ২০২১ সালের আগস্টে যখন নতুন করে তারা কাবুল দখল করেছিল, তখন তাদের দাবি ছিল এটা নতুন তালিবান। কিন্তু অচিরেই দেখা যায় নারী স্বাধীনতা চলে গিয়েছে তলানিতে। তারপর থেকেই ‘কাবুলিওয়ালার দেশে’ দেখা গিয়েছে আগ্রাসনের চরম সব মুহূর্ত। এবার সেদেশে বন্ধ হয়ে গেল একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার থেকে হার্ড ড্রাইভ, ফাইল থেকে ফোন- সব । আটক করা হয়েছে সেখানকার মহিলা কর্মীদের। সবটা মিলিয়ে চূড়ান্ত ফ্যাসিবাদের নিদর্শন।
নারী শক্তির বাকস্বাধীনতায় বিশ্বাসী না তালিবান সরকার। তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই স্টেশনের সম্প্রচার বাতিল করে দেওয়া হয়েছে। কেননা সেখানে ‘অননুমোদিত’ বিষয়বস্তুর সম্প্রচার হচ্ছিল। এবং সেই সম্প্রচার একটি বিদেশি টিভি চ্যানেলেও হচ্ছিল। যদিও রেডিও স্টেশনটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য, মনস্তত্ত্ব ও আধ্যাত্মিক বিষয়ই সম্প্রচারিত হত। এবং যে কোনও ধরনের রাজনৈতিক সংস্পর্শ থেকে তারা দূরেই থাকত। প্রতিদিন ৬ ঘণ্টা যে সম্প্রচার হত, তার লক্ষ্যই ছিল মহিলাদের শিক্ষিত করে তোলা।’রেডিও বেগম’ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র প্রতিবাদ করেছে মানবাধিকার গোষ্ঠী ‘রিপোর্টার্স উইদআউট বর্ডার্স’। তালিবানি পদক্ষেপের নিন্দা করে স্পষ্ট দাবি তোলা হয়েছে, দ্রুত ফের সম্প্রচার শুরু করতে দেওয়া হোক রেডিও স্টেশনটিকে।

