Saturday, March 14, 2026
- Advertisement -

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ইসলামপুরে আহত ৪ 

- Advertisement -

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ইসলামপুরে আহত ৪

বর্তমানে তৃণমূলের অবস্থা অনেকটা শ্রীকৃষ্ণের যদু বংশের মতো। বিরোধী দল নয়, এখন নিজেরাই নিজেদের শত্রু। ইসলামপুরে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকা। সংঘর্ষে দুই পক্ষের জখম চারজন। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সঙ্গে এলাকার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তাঁর লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দেয় শাহনওয়াজের লোকজনেদের।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম। তিনি বলেন, “এই হামলা পূর্ব পরিকল্পিত। সব ফুটেজ আমার কাছে আছে। আমার বাড়িতে হামলা চালিয়েছে।” পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments