তৃণমূলের প্রার্থী তালিকা: কার ভাগ্যে শিকে ছিঁড়ল, কে বাদ পড়লেন?
অনন্যা ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আজ বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এবারের তালিকায় যেমন অভিজ্ঞ রাজনীতিকদের ওপর ভরসা রাখা হয়েছে, তেমনই জায়গা পেয়েছেন একঝাঁক নতুন ও তরুণ মুখ। ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত করে আজ থেকেই ভোটের লড়াইয়ে কোমর বেঁধে নামল রাজ্যের শাসক দল। বিশেষ করে মহিলা, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনজাতির প্রতিনিধিত্বের ওপর এবার বাড়তি জোর দেওয়া হয়েছে।
আজ, ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বিকেলে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাসভবন থেকে ঘোষিত এই তালিকায় ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ২৯১টি আসনে। পাহাড়ের বাকি ৩টি আসন ছাড়া হয়েছে সহযোগী দল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবারও ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এবারের তালিকায় সামাজিক ভারসাম্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে- ৫২ জন মহিলা প্রার্থী, ৯৫ জন তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) সম্প্রদায়ের প্রতিনিধি, ৪৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী।
ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), অরূপ বিশ্বাস (টালিগঞ্জ) এবং সুজিত বসু (বিধাননগর) তাঁদের পুরনো কেন্দ্রেই টিকিট পেয়েছেন।
কুণাল ঘোষ প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন বেলেঘাটা কেন্দ্র থেকে।
তরুণ মুখ হিসেবে চুঁচুড়া থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে।
অভিনেতা সোহম চক্রবর্তী চণ্ডীপুর আসন থেকে লড়বেন।
শিবশঙ্কর পাল তুফানগঞ্জ (বাংলার প্রাক্তন ক্রিকেটার, আজই দলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন)।
স্বপ্ন বর্মন রাজগঞ্জ (বিখ্যাত ক্রীড়াবিদ)।
দেবদ্বীপ পুরোহিত খড়দহ (প্রাক্তন সাংবাদিক)।
প্রভাত বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র।ফিরহাদ হাকিম কলকাতা বন্দর।
অরূপ বিশ্বাস টালিগঞ্জ।
মদন মিত্র কামারহাটি।
শশী পাঁজা শ্যামপুকুর।
চন্দ্রিম ভট্টাচার্য উত্তর দমদম।
ব্রাত্য বসু দমদম।
মলয় ঘটক আসানসোল উত্তর।
রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম (পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় এবার তিনি প্রার্থী হয়েছেন)।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব (প্রাক্তন সিপিএম নেতা)।
রাজ চক্রবর্তী ব্যারাকপুর (পরিচালক)।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর (অভিনেত্রী)।
হুমায়ুন কবীর ডোমকল (প্রাক্তন আইপিএস অফিসার)।
এবারের তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ কিছু পুরনো নাম বাদ পড়লেও শিলিগুড়ি থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন গৌতম দেব।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে। প্রার্থী তালিকা ঘোষণার পর কাল থেকেই জেলায় জেলায় দেওয়াল লিখন ও প্রচার শুরু করার নির্দেশ দিয়েছেন নেত্রী।
আজ যে জয়ধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন, তার প্রতিফলন এখন দেখা যাবে বাংলার প্রতিটি জেলায়। লড়াই এবার সরাসরি মানুষের দরবারে। নবীন-প্রবীণের এই সংমিশ্রণে গড়া তালিকা নিয়ে তৃণমূল কতখানি সফল হবে, তা বলবে সময়। এখন দেখার, এই নতুন যোদ্ধারা আগামী ৪ মে ঘাসফুল শিবিরের জন্য জয়ের মুকুট ছিনিয়ে আনতে পারেন কি না।

