Saturday, February 7, 2026
- Advertisement -

দিনহাটা সংহতি ময়দান থেকে হুঙ্কার উদয়ন গুহর

- Advertisement -

দিনহাটা সংহতি ময়দান থেকে হুঙ্কার উদয়ন গুহর

এবার তৃণমূলের মূল টার্গেট ভোটার লিস্ট সংশোধন। তাদের বক্তব্য মহারাষ্ট্র দিল্লিতে যেভাবে প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, সেভাবে নতুন ভোটার লিস্টে ঢোকাচ্ছে বিজেপি। রবিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের জনসভা থেকে এভাবেই বিরোধী ও সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন উওরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিনের প্রতিবাদ সভায় উদয়ন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে এদিনের সভায় গোষ্ঠী কোন্দলের পুরোনো ছবির পরিবর্তে আগামি বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। এদিন অধিকাংশ বক্তারাই তাদের বক্তব্যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনাকে প্রাধান্য দিয়েছেন। উদয়ন নিজস্ব ভাষায় বলেন, ওরা যদি ভোটার লিস্টে জল ঢোকায় তাহলে ওদের হাঁটুতে আমরা জল ঢুকিয়ে দেবো।

বক্তব্যর প্রথমেই উদয়ন কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিবাদ করেন। বলেন, ওই বাজেটে বিহার, অসমকে ভরে দিয়েছে, কিন্তু বাংলার ভাগ্যে শূন্য। আসলে বিজেপি বাংলা বিরোধী, বাঙালী বিরোধী। তাইতো এই  রাজ্য ক্ষমতায় আসতে না পেয়ে ভাতে মারার চেষ্টা করছে বাঙালীদের। তবে মুখ্যমন্ত্রী নিজের টাকায় বাংলার মানুষের প্রাপ্য ফিরিয়ে দিয়েছে। তবে এরই মাঝে উদয়নের তোপ, মহারাষ্ট্র, দিল্লির পর বিজেপি বাংলাতেও ভোটার তালিকায় জল মেশাতে চাইছে। যদি ভোটার তালিকায় জল মেশে তাহলে আমাদের কর্মীদের বলবো তাদের হাঁটুতেও যেনো জল ধরিয়ে দেয়। পাশাপাশি তিনি আরো বলেন, ‘জানতে পারছি এর সঙ্গে অনেক সরকারি আধিকারিক যুক্ত আছেন। যদি তা প্রমাণিত হয় তাহলে তাদেরও সূর্য দেখা বন্ধ হয়ে যাবে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments