Monday, February 16, 2026
- Advertisement -

‘দিল্লির আফগারি দুর্নীতির দায় আপ সরকারের নয়, অন্য তিনজনের’ – অতিশী

- Advertisement -

‘দিল্লির আফগারি দুর্নীতির দায় আপ সরকারের নয়, অন্য তিনজনের’ – অতিশী

দিল্লিতে সততার ইমেজ নিয়ে শাসনে বসেছিল কেজরী তথা আপ সরকার। আর সেখানেই বিরাট ধাক্কা খেয়ে তাদের পতন হলো। মূল অভিযোগ ২ হাজার কোটি টাকার আফগারী দুর্নীতি।

গত মঙ্গলবার দিল্লি বিধানসভায় আপের শাসনকালের ১৪টি বিষয়ের ক্যাগ রিপোর্ট বিধানসভায় জমা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বিজেপির দাবি, এই রিপোর্ট আপের দুর্নীতি বিস্তারিত খতিয়ান। সেখানেই দেখা যায়, অরবিন্দ কেজরিওয়াল সরকারের নয়া আবগারি কারণে রাজকোষের ২০০২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০১৭-১৮ থেকে ২০২০-২১ এই চার বছরে সরকারের ভুল নীতির কারণে ক্ষতি হয়েছে ২০০২ কোটি টাকা।

ক্যাগ রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যে সব লাইসেন্স সারেন্ডার করা হয়েছিল সেগুলি পুনরায় চালু না করার কারণে সরকারের ক্ষতি হয় ৮৯০ কোটি টাকা। পাশাপাশি এই বিলম্বের কারণে সংশ্লিষ্ট মদের দোকানগুলি বন্ধ থাকার জেরে আরও ৯৪১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের করছাড় দেওয়ার কারণে আরও ১৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জোনাল লাইসেন্স ধারকদের থেকে নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিট না নেওয়ার কারণে ক্ষতি হয়েছে ২৭ কোটি টাকার। থেমে থাকে নি আপ নেতৃত্ব। তারাও এর উত্তর দিয়েছে।

সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনায় দায় তিন জনের উপর চাপান অতিশী। তিনি বলেন, “এই আর্থিক ক্ষতির দায় উপরাজ্যপাল, সিবিআই ও ইডির। এদের দখলদারির জন্যই আবগারি নীতি সঠিকভাবে লাগু করা যায়নি। যার জন্যই এই ক্ষতি। নীতি চালু করার আগেই এতে বাগড়া দেন উপরাজ্যপাল। ফলে একেবারে তৃণমূলস্তরে এটি লাগু করাই যায়নি।

দ্বিতীয়ত নীতি লাগুর একবছরের মধ্যেই উপরাজ্যপালের নির্দেশ এফআইআর দায়ের করে সিবিআই। ইডি এই পলিসি শেষ হওয়ার একবছর আগেই ইসিআইআর করে। এই তিনজনের তৎপরতার জেরে আধিকারিকদের সাহস হয়নি এই নীতিতে নতুন করে সই করার। যার জেরেই এই ক্ষতি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments