Saturday, April 18, 2026
- Advertisement -

দুমকা কাণ্ডে পকসো

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  দুমকায় এক কিশোরীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শাহরুখের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হলো। প্রথমে জানা গিয়েছিল, নিহত কিশোরী প্রাপ্তবয়স্ক। পরে জানা যায়, সে নাবালিকা।

এরপর এই শিশু কল্যাণ কমিটি পুলিশ সুপারের কাছে আবেদন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো মামলা দায়েরের জন্য। দ্রুত বিচারের জন্য বিশেষ আদালতে মামলাটি সরানো হয়েছে। এদিন দুমকায় উদ্ধার হয়েছে আধপোড়া এক মহিলার দেহ। তার পরিচয় এখনও জানা যায়নি।

 

আরও পড়ুন :-

 

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হলেন কর্ণাটকের লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি মরুগা শবনারু

টিভি ২০ বাংলা নয়াদিল্লি :- যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন কর্নাটকের লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরণারু। কর্ণাটক পুলিশ বৃহস্পতিবারই তার নামে লুকআউট নোটিশ জারি করেছিল।

সম্প্রতি নাবালিকা দুই স্কুল ছাত্রী শিবমূর্তি ও তার চার সহযোগীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনে। পকসো আইনে মামলা দায়ের করে মাইসুরু সিটি পুলিশ। শিবমূর্তি কর্নাটকের চিত্রদুর্গের মুরুগা মঠের প্রধান। গত মাসেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ওই মাঠে গিয়েছিলেন। সেখানে ওই ধর্মগুরু তাকে দীক্ষাও দেন। ধর্মগুরুর যদিও দাবি, এ সবই ষড়যন্ত্র। কর্নাটকের লিঙ্গায়েত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ওই ধর্মগুরুকেই সমর্থন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments