Thursday, December 11, 2025
- Advertisement -

দুর্গাপুরে প্রকাশিত হলো ফুড ম্যাগাজিন ‘খাওয়াবো যতনে’

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত মোম আন্টি—কণিকা চ্যাটার্জির উদ্যোগে প্রকাশিত হলো ফুড ম্যাগাজিন ‘খাওয়াবো যতনে’। কলকাতার বাইরে এই ধরনের মানসম্পন্ন ফুড ম্যাগাজিন খুব কমই প্রকাশিত হয়েছে; সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ‘খাওয়াবো যতনে’ ইতিমধ্যেই বিশেষ নজর কেড়েছে।

আজ দুর্গাপুরের সিটি রেসিডেন্সি হলে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অনিন্দিতা মুখার্জি এবং বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক উদ্যোগপতি অশোক সেন। তাঁদের হাত ধরেই ফুড ম্যাগাজিনটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন তরুণ ও অভিজ্ঞ রন্ধনশিল্পীরা তাঁদের হাতে তৈরি নানা পদ প্রদর্শনীর জন্য নিয়ে আসেন। নাথ কালী মুখার্জিসহ অন্যান্য অংশগ্রহণকারীদের রন্ধনপ্রদর্শনী অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সুন্দর, সুশৃঙ্খল ও অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘খাওয়াবো যতনে’—যা ভবিষ্যতে বাংলার ফুড কালচারকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments