দুর্গা পূজার হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত! কৃতিত্ব নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী
ওয়েব ডেস্ক কলকাতা : প্রথম থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বার বার সুর চরিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার প্রাক পুজোর মিছিলের পরই বিজেপির তোপ! রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আবারও সুর চরালেন শুভেন্দু অধিকারী। “দুর্নীতি এবং কলঙ্ক থেকে নজর ঘোড়াতেই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিরা বুদ্ধিমান। তারা সবকিছুই বোঝেন যে ইউনেস্কোর হেরিটেজ তকমা কেন্দ্রীয় সরকারের সংগীত নাটক একাডেমির প্রচেষ্টার কারণেই মিলছে। এতে মমতা ব্যানার্জির সরকারের কোনও কৃতিত্ব নেই।” সরকারের বিরুদ্ধে কড়া ভাষাতেই সোশ্যাল মিডিয়া সরব হলেন বিরোধী দলনে শুভেন্দু অধিকারী। ইউনেস্কোর পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে বাংলার দুর্গোৎসব। এবার সেই উপলক্ষেই বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারের আয়োজিত এদিনের অনুষ্ঠানে কলকাতার পুজো কমিটি গুলি অংশ নেয়। আর সেই শোভাযাত্রাকেই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যজুড়ে দুর্নীতি ইস্যুতে আন্দোলন শুরু করেছে প্রধান বিরোধী দল বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতারা লাগাতার আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ১৩ সেপ্টেম্বর ‘চোর ধরো জেল ভরো’ এই স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোর হেরিটেজ সম্মান নিয়েও সরকার তথা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ পদ্ম শিবিরের৷

