দেশের প্রথম সোলার ই-কার সকলের দৃষ্টি কেড়েছে
আধুনিক প্রযুক্তির সাহায্যে দেশে এসে গেলো পরিবেশ বান্ধব গাড়ি। অটো এক্সপো 2025 চলছে! সেখানে একের পর এক দুর্দান্ত ইলেকট্রিক কার প্রকাশ্যে আনছে একাধিক সংস্থা। আর সেই তালিকায় আছে EVA সোলার ইলেকট্রিক কারও। একেবারে নতুন ডিজাইন, ফিচারে ঠাসা এই গাড়ি ইতিমধ্যে কার লাভার্সদের চমকে দিয়েছে। সবথেকে বড় ব্যাপার এই গাড়ির ছাদে একটা সোলার প্যানেল দেওয়া রয়েছে। বুকিং অপশন খুলে দিয়েছে সংস্থা। ক্রেতারা মাত্র ৫০০০ টাকা দিয়ে এই গাড়ির বুক করতে পারবে। শুধুমাত্র প্রথম ২৫,০০০ গ্রাহক কিছুটা সস্তায় এই গাড়ি কেনার সুযোগ পাবেন।
*EVA Solar Electric car: দাম এবং ভেরিয়েন্ট (ব্যাটারি ছাড়া দাম)
EVA Nova: 3.25 লাখ টাকা।
EVA Stella: 3.99 লাখ টাকা।
EVA Vega: 4.49 লাখ টাকা।
*EVA Solar Electric car: দাম এবং ভেরিয়েন্ট (ব্যাটারি দিয়ে দাম)
EVA Nova: 3.99 লাখ টাকা।
EVA Stella: 4.99 লাখ টাকা।
EVA Vega: 5.99 লাখ টাকা।
*EVA Solar Electric car: ব্যাটারি এবং রেঞ্জ
EVA Nova ভেরিয়েন্টে 9kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সম্পূর্ণ চার্জে 125km [পর্যন্ত রেঞ্জ অফার করে। এছাড়াও EVA Stella ভেরিয়েন্টে 12.6 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গল চার্জে এই গাড়ি 175 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। অন্যদিকে EVA Solar Electric car এর টপ মডেল Vega -তে 18kWh এর বড় ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ফুল চার্জে এই গাড়ি ২৫০ কিমি পর্যন্ত ছুটতে পারবে।

