Tuesday, February 17, 2026
- Advertisement -

দৌড় শেষ করে মাঠেই মৃত্যু বাগনানের রূপমের 

- Advertisement -

দৌড় শেষ করে মাঠেই মৃত্যু বাগনানের রূপমের

এক মর্মান্তিক খবর। মাত্র ১৯ বছরের তরুণ রূপম শী শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মাঠেই ধলে পরে মৃত্যুর কোলে। জানা যাচ্ছে, ২০০ মিটার দৌড় শেষ করেই মাটিতে বসে পড়েছিলেন যুবক। মাটিতে বসেই জিরোচ্ছিলেন। সেই সময়েই অজ্ঞান! আশপাশের বন্ধুবান্ধব চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তাতে কাজ হয়নি। পরে হাসপাতালে নিয়ে যেতেই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এই মর্মান্তিক ঘটনায় চারিদিকে শোকের ছায়া নেমে আসে।

মৃতের নাম রূপম শী (১৯)। তাঁর বাড়ি বাগনান থানার বাটুল গ্রামে। তিনি কলেজের জুয়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে শ্যামপুরের পুলিশ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ২০০ মিটার দৌড়ে নাম দিয়েছিলেন রূপম। সেই মতো দৌড়োনও তিনি। দৌড় শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন রূপম। বন্ধুবান্ধব তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন। পরে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। মনে করা হচ্ছে হার্ট এটাকে আক্রান্ত হয়েছিল রূপম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments