নিজস্ব প্রতিনিধি :- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এই নামটি আজ সকল মানুষের মুখে মুখে আর চেয়ারম্যান বুম্বা মুখার্জীর একটাই ট্যাগ লাইন – সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠিক একই রকম ভাবে আজ কে.সি দাসের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

নবীনচন্দ্র দাস থেকে শুরু করে কে.সি দাস তারপরে ধিমান দাস এই বংশপরম্পরায় দীর্ঘকাল ধরে এগিয়ে আসছে আর তাই তো আজ কে. সি দাসের নাম সবার শিখরে। আর এই শিখরে আজ রাজকীয় ভাবে রাজত্ব করছেন একমাত্র ধিমান দাস। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে ধিমান দাসের এই সমাজের প্রতি মূল্যবান কাজকে ভালোবেসে ওনাকে বেছে নেওয়া হয় এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে রাজ্যের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার ধিমান দাসকে হিউম্যানটেরিয়ান সার্টিফিকেট অ্যাওয়ার্ড সম্মান পদে ভূষিত করলেন।

