Saturday, March 14, 2026
- Advertisement -

ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি:—  ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের একাংশের

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ধূপগুড়ি শহর। শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যকেন্দ্র ‘সুপার মার্কেট’-এ কাপড়ের দোকানগুলিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুপার মার্কেটের দুটি গলি আগুনে পুরোপুরি গ্রাস করে নেয়। দমকলের ল ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন হঠাৎই সুপার মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ বস্ত্র সামগ্রী ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক অনুমান অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাঁর একার দোকানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । সামগ্রিকভাবে এই ক্ষতির অঙ্ক অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে, তবে অন্তর্ঘাত বা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না অনেকে ।

বারবার সুপার মার্কেটে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন বারবার এই একই জায়গায় আগুন লাগছে, সেই সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অতীতের কিছু বড় অগ্নিকাণ্ডের ঘটনা

ধূপগুড়ি বাজারে এর আগেও একাধিকবার ভয়াবহ আগুন লেগেছে, যা ব্যবসায়ীদের বড়সড় ক্ষতির মুখে ফেলেছে বলে দাবি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments