Saturday, April 18, 2026
- Advertisement -

‘ধূমকেতু’ র সাফল্যের পর ফের একবার বিতর্কে দেব – শুভশ্রী

- Advertisement -

 

‘ধূমকেতু’ র সাফল্যের পর ফের একবার বিতর্কে দেব – শুভশ্রী

পূজিতা দে, নিউজ ডেস্ক :- ধূমকেতুর সাফল্যের পরেও নয়া বিতর্কে জড়ালেন সুপারহিট জুটি দেব শুভশ্রী। দেবের ‘ দুই সন্তানের মা ‘ এই মন্তব্যে মূলত বিতর্কের সূত্রপাত।

১০ বছর বাদে বড় পর্দায় আরও একবার ঝড় তুললেন দেব – শুভশ্রী জুটি। পুরনো নস্টালজিয়ায় মেতে উঠলেন দর্শকরা। ট্রেলার লঞ্চে এক সাথে মঞ্চ মাতালেও হল পরিদর্শনে দেখা গেল না দুজনকে একসাথে। এই নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

‘ দুই সন্তানের মা ‘ এই বক্তব্য খন্ডন করে এদিন এক সাক্ষাৎকারে দেব জানান, আমাকে দুটো আলাদা প্রশ্ন করা হয়েছিল। আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম, ১০ বছর আগে যে চরিত্রটা আমরা খুঁজছিলাম সেটা ওকে ফিট করেছিল। ১০ বছর পরে যদি অন্য কেউ ফিট করে তাঁকে নেব। অন্যদিকে দেবের এই বক্তব্যের পাল্টা উত্তরে সুর ছড়িয়েছেন খোদ শুভশ্রী গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘একজন সেন্সিবেল মানুষ কীভাবে এই কথা বলতে পারে? আমার জানা নেই।’

স্বভাবতই শুভশ্রী গাঙ্গুলির উত্তরে নেটিজেনরা খুঁজে পেয়েছে দেবের প্রতি একরাশ বিরক্তি এবং ক্ষোভ।

দেব জানান, ‘আমার টিম বলেছিল শুভশ্রীর খারাপ লেগেছে। তাই ও যখন বম্বেতে শ্যুট করছিল তখন ওকে ফোন করেছিলাম। বললাম, তোমার কি কিছু মনে হয়েছে? তাহলে বলো। আমি চাই না শেষটা এভাবে হোক।’ তখন শুভশ্রী বলে, ‘না না আমার কিছু হয়নি। দুজনের বক্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে নয়া তরজা।

দেব – শুভশ্রীর এই মনোমালিন্যকে কেন্দ্র করে আরও একবার ভাগ হয়েছে ফ্যানরা। সমাজ মাধ্যমে চলছে ফ্যানদের এক অপরের প্রতি কাঁদা ছোড়াছুড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments