Friday, April 17, 2026
- Advertisement -

নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হলো ওন্দা হাই স্কুল ফুটবল স্টেডিয়ামে

- Advertisement -

 

নিউজ ডেস্ক :- আজ অর্থাৎ শনিবার,ওন্দা সুপার লিগ আট দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হলো ওন্দা হাই স্কুল ফুটবল স্টেডিয়ামে।

এই খেলা ছিল টান টান উত্তেজনা। একদিকে শ্যামসুন্দরপুর আমরাকজন আর অপরদিকে দুর্গাপুর অল আদিবাসী কোচিং ক্যাম্প। প্রথমার্ধে এই খেলা দুই~দুই অবস্থায় খেলা শেষ হয়।খেলার দ্বিতীয় আর্ধে শ্যামসুন্দরপুর আমরা কজন ও দুর্গাপুর অল আদিবাসী একে অপরকে ভালোই টক্কর দেয়।নির্ধারিত সময় শ্যামসুন্দরপুর আমরা কজন চার~দুই গোলে দুর্গাপুর অল আদিবাসী কোচিং ক্যাম্পকে পরাজিত করে সেমিফাইনাল খেলাতে পৌঁছে যায়। শ্যামসুন্দরপুর দলের শেখ ইরফান একাই দুটি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন।এই দিনের খেলাতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্যোক্তা ক্লাবের কোষাধক্ষ্য অভিজিৎ রায় জানান, আগামী ২২সে জানুয়ারি রবিবার প্রথম রাউন্ডের চতুর্থ খেলাই মাঠে নামবে হিমালয়ান হ্যাচারি ও ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি। এই দিনের খেলা পরিচালনা করেন অভিজিৎ ঘটক, দিব্যেন্দু মাঝি, অভিজিৎ কুম্ভকার ও চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন দেবজিৎ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments