Friday, April 17, 2026
- Advertisement -

নবান্ন অভিযান সফল করতে মরিয়া প্রস্তুতি বিজেপির । বিজেপির নবান্ন অভিযান রুখতে বিশাল নিরাপত্তার বেষ্টনিতে পথ মুড়েছে পুলিশও

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা কলকাতা :- বিগত তিন দিক ধরে বিজেপির লোকেরা যেই ভাবে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনায় রয়েছে, এইভাবেই খুবই কড়া আকারের নিরাপত্তার বৈষ্ঠনীতে পথ মুড়েছে পুলিশও। সব জায়গা জুড়ে তারা ব্যারিকেড, গার্ডরেল-এর ছয়লাপ করে নিরাপত্তায় কোনো খামতি রাখেনি পুলিশ। এমনকী রাস্তায় রাস্তায় ব্যারিকেড খুঁড়ে বসানোর ছবিও দেখা পাওয়া গেছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকা, সাঁতরাগাছিতে।

মাত্র সাড়ে চার কিলমিটার দুরত্ব নবান্ন থেকে হাওড়া ময়দান, সেইখান থেকেই মিছিল নিয়ে যাবেন যথাযথ আমাদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগেই দেখা গেছে যে নিরাপত্তার জন্য রাস্তা জুড়ে ব্যারিকেড , গার্ডরেল ইত্যাদি দেওয়া হয়েছে । এছাড়া, হওয়ার জিটি রোডে রাস্তা খুঁড়ে লাগানো হয়েছে খুঁটি । শুধু তাই নয়, একটা ব্যারিকেডের সঙ্গে অন্য ব্যারিকেড ঝালাই করে দেওয়া হয়েছে।

সকাল থেকে হাওড়ার পুলিশ কমিশনারেটর লোকেরা রাস্তায় দেখে নিচ্ছেন যে কোন রকমের কোন খামতি আছে কিনা। নবান্নের কাছে ১৪৪ ধারা জারি রযেছে, কোন রকমে কেউ যাতে চোখে ধুলো না দিয়ে নবান্ন অবধি যেতে না পারেন, তার জন্য হাওড়া ময়দান থেকে নবান্ন যাওয়ার রাস্তায় দাঁড় করানো হয়েছে একের পর এক জলকামানের গাড়ি।হাওড়া ময়দান থেকে নবান্নমুখী রাস্তা দাঁড় করানো হয়েছে একের পর এক জলকামানের গাড়ি। এদিকে সাঁতরাগাছি ব্রিজ থেকে নামতে যে কোণা একস্প্রেসওয়েতে গর্ত করে লোহার বড় বড় বিম দিয়ে গার্ডরেলগুলিকে আটকে দেওয়া হয়েছে। আবার সেইগুলি ভালো করে ঝালাই করে আটকানো হয়েছে।

অন্যদিকে ডানলপ মোড়ে বরানগর এবং বেলঘরিয়া দুই থানার ওসি-সহ পুলিশ কর্মীরা সকাল থেকেই ময়দানে, এরজন্য সেখানে কড়া যান নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর কোন রকমের কোন বড় ট্রাক হাওড়ার দিকে বা শ্যামবাজারের দিকে যেতে দিচ্ছে না পুলিশবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments