Saturday, February 7, 2026
- Advertisement -

নাগরিকত্ব নিয়ে এখন ট্রাম্পের নীতি – ফেলো কড়ি, মাখো তেল

- Advertisement -

নাগরিকত্ব নিয়ে এখন ট্রাম্পের নীতি – ফেলো কড়ি, মাখো তেল

মার্কিনের মাথায় নাকি প্রচুর ঋণের বোঝা। সেই ঋণ কিছুটা কমিয়ে আনার জন্য অভিবাসন নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম। একদিকে যেখানে তিনি অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছেন, সেখানেই ধনী অনাবাসীদের মার্কিন নাগরিকত্ব দিতে রাজি তিনি। নাগরিকত্ব দিতে খরচ হবে ৫ মিলিয়ন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ডের ঘোষণা করেছেন, যেখানে টাকার বদলে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে।

বিদেশি নাগরিকরা ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে এই গোল্ড কার্ড পাবেন। তিনি বলেন, “আমরা গোল্ড কার্ড বিক্রি করব। কার্ডের দাম হবে আনুমানিক ৫ মিলিয়ন। এটা আমেরিকার নাগরিকত্বের পথ হবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।” এই ব্যাপারটায় যথেষ্ট বিস্মিত বিশ্ববাসী। এভাবে শুধু অর্থর জন্য নাগরিকত্ব বিষয়টাকে অনেকেই ভালো চোখে দেখছেন না।

ট্রাম্পের দাবি, ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষেরও বেশি কার্ড বিক্রি হবে বলে অনুমান। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন। ট্রাম্প আরও দাবি করেছেন, দেশের ঘাড়ে যে ঋণের বোঝা রয়েছে, তা কমে যাবে এই উদ্যোগে। ইবি-৫ ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামের বদলে গোল্ড কার্ড আনা হবে। এখন দেখার ট্রাম্পের এই উদ্যোগ কতটা সফল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments