টিভি ২০ বাংলা কলকাতা :- বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক যদি কেও থাকেন তাহলে তিনি উত্তম কুমার (Uttam Kumar), মহানায়ক তিনি। কিন্তু তারপর? তারপর কাকে বলা যায়? সেক্ষেত্রে একটাই নাম জ্বলজ্বল করে, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উত্তম কুমারের পরবর্তী জেনারেশনে বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গিয়েছেন তিনি। তবে সফরটা মোটেই সহজ ছিলনা।
প্রথম দিকের ছবিগুলোতে তার অদ্ভূত হাঁটা আর নাচের ভঙ্গিমার জন্য বা তার দাঁতে দাঁত চিপে বলা ‘মা আ আমি চুরি করিনি’ এর কারণে তার আইকনিক সমস্ত ডায়লগ নিয়ে আজও খিল্লি করে জনগণ। তার সেইসময়ের ডায়লগ নিয়ে যতই খিল্লি করা হোক না কেন আজ তিনিই টলিউডের সর্বেসর্বা। তাঁর সামনে হাসাহাসি করার সাহস আর কারো নেই।
সেইসাথে এবার প্রসেনজিৎকে প্রশ্ন করা হয় তার ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়েও, আর তাতেই ফেটে পড়েন তিনি। তার বক্তব্য, “আমি ইন্ডাস্ট্রি হলে দেব কি শ্রমিক?” একই সময়ে তিনি আবার খিল্লি করেন নিজের দুই নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। মজা করে বলেন, রচনার নাম নিলে ঋতু নাকি বেজায় রেগে যাবেন!

