Monday, February 16, 2026
- Advertisement -

নির্মলা সীতারমনের বাজেটে চাকরির সুযোগ বাড়বে

- Advertisement -

 

নির্মলা সীতারমনের বাজেটে চাকরির সুযোগ বাড়বে

প্রচুর বিতর্ক আছে শনিবার পেশ করা বাজেট নিয়ে। কিন্তু বাজেটে একটা বিষয় পরিষ্কার যে কর্ম সংস্থান বাড়বে। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। যেখানে আইআইটিতে সিট বাড়ানোর ঘোষণা করেন। একই সঙ্গে দেশে আরও আইআইটি তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) প্রসঙ্গ উঠে আসে। কীভাবে এআই (AI) কাজ করছে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন। এবার এই বিষয়ে বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী জানান, এআই শিক্ষার (Artificial Intelligence) জন্য ৫০০ কোটি টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, এআই এক্সিলেন্স সেন্টার স্থাপন করা হবে বলেও এদিন ঘোষণা করা হয়েছে। এতে তরুণ প্রজন্ম উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে।

মেডিক্যাল কলেজে অন্তত ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে আগামী অর্থ বছরে। দেশের নানা প্রান্তে থাকা মেডিক্যাল কলেজগুলির জন্যে এই ঘোষণা। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধির টার্গেট রয়েছে বলেও এদিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা আগামী পাঁচ বছরে করা হবে বলে জানান। এদিন লেদার উদ্যোগ স্কিমের মাধ্যমে ২২ লাখ নতুন চাকরি তৈরি হবে বলে ঘোষণা করা হয়েছে। এজন্য সরকার সাহায্য করবে। স্বাভাবিক কারণেই মনে করা হচ্ছে, এই বাজেটে দেশের কর্ম সংস্থান বৃদ্ধির একটা দিশা। আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments