Tuesday, February 17, 2026
- Advertisement -

নেতাজির জন্মদিনে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী 

- Advertisement -

নেতাজির জন্মদিনে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

সারা ভারত জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন। সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বহু বিশিষ্ট মানুষ নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সকালেই নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন, “আজ, পরাক্রম দিবসে আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অতুলনীয়। তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক। তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে সেই ভারত গড়তে, একদিন যার স্বপ্ন দেখেছিলেন নেতাজি।” বাংলার মুখ্যমন্ত্রী এবছর উত্তরবঙ্গে পালন করবেন নেতাজির জন্ম জয়ন্তী।

এরই মাঝে বিতর্ক তৈরী করলেন কংগ্রেস নেরা রাহুল গান্ধী। তিনিও একটি ছবি পোষ্ট করে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সেই ছবিতে জন্মের (২৩ জানুয়ারি, ১৮৯৭) পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ আগস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। কার্যত নেতাজির মৃত্যুরহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে। উল্লেখ্য, ভারতের জাতীয়তাবাদী নেতা সুভাষ চন্দ্র বসুর তাইহোকু বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনার মৃত্যু নিয়ে ধন্দ রয়েছে। সেই ধন্দ কাটাতে একাধিক তদন্ত কমিটি তথা কমিশন গঠিত হয়েছে। যদিও

নেতাজির শেষ জীবন নিয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। অথচ, মহান দেশপ্রেমীর মৃত্যুদিন উল্লেখ করে কংগ্রেসের তরফে বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টিকেই নিশ্চিত করা হল। বাস্তবিক নেতাজি সম্পর্কে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে এই ঘটনায়। সমস্ত দেশবাসী মনে করেন এটা কংগ্রেস নেতার খুবই বিতর্কিত কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments