Saturday, April 18, 2026
- Advertisement -

পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বারাসাত সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার

- Advertisement -

নিশীথ দাস , রাজু দাস ,

উত্তর ২৪ পরগণা:- বাংলাজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মধ্যমগ্রামে দাবি করেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সাংসদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।বাংলাজুড়ে সম্পুর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।যার মধ্যে বারাসাত সংসদীয় এলাকায় ১১৮ টি রাস্তা রয়েছে।এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন,ঠিক তেমনই রাস্তা সংস্কারের কাজ ও রয়েছে।এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। ভারতবর্ষে কোন রাজ্যে এত রাস্তার বিস্তার ঘটানো প্রচেষ্টা কোন মুখ্যমন্ত্রী বা কোন রাজ্য সরকার করেছে বলে সাংসদ মনে করেন না।রাস্তাই হচ্ছে সংযোগকারী মাধ্যম,রাস্তা দিয়ে যেমন এম্বুলেন্সও যায় তেমনই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতেও প্রয়োজন।রাস্তা ডেভালপ করলে মানুষের জীবনে মানউন্নয়ন ঘটে উন্নয়নও হয়,তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চায় সাংসদ থেকে সমস্ত জেলা নেতৃত্ব।

আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত সংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments