রাজ্যে শুরু SIR বুথ লেবেল অফিসাররা BLO বাড়ি বাড়ি সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে যাচাই অভিযানে নেমেছেন,পৌঁছে দিচ্ছে ইনুমারেশন ফর্ম,বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা গ্রামে বাড়ি বাড়ি যাচাই অভিযানে BLO রা সক্রিয়
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- রাজ্যেজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ সার্ভে (SIR) প্রক্রিয়া। সেই মতো দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকেও মঙ্গলবার সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি যাচাই অভিযানে নেমেছেন।
এদিন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা ১৭৮ নম্বর বুথ এলাকা BLO-দের দেখা গেছে হাতে SIR কিট নিয়ে ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যাচাই করতে,কোথায়ও নির্দিষ্ট একটা জায়গায় বসে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে।
ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইনুমারেশন ফর্ম, বলা হচ্ছে কোন কোন নথি প্রয়োজন এবং কীভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়েও সচেতন ও বোঝানো হচ্ছে। এলাকায় এই প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও, কেউ কেউ উদ্বেগও প্রকাশ করছেন।
স্থানীয় কিছু বাসিন্দা তারা বলেন, “অফিসাররা কাগজপত্র দেখতে চাইলেন, আমরা দেখিয়ে দিয়েছি,এরপর কী হবে জানি না। অন্যদিকে এক যুবক জানান, ভয় পাওয়ার কিছু নেই, BLO-রা কেবল যাচাই করছেন। প্রশাসনের পক্ষ থেকে BLO-রা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে, অযথা আতঙ্কের কিছু নেই।
তাঁদের উদ্দেশ্য,একজনও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কিংবা কোনো তথ্য ভুল না থাকে। BLO-দের এই সচেতনতামূলক উদ্যোগে এলাকায় ইতিমধ্যেই ভোটারদের মধ্যে সাড়া পড়েছে।

