Saturday, March 14, 2026
- Advertisement -

পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর নিয়োগ করতে চলেছে প্রায় ৯০০ জন কর্মী 

- Advertisement -

পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর নিয়োগ করতে চলেছে প্রায় ৯০০ জন কর্মী

এখন পর্যন্ত বিজ্ঞাপ্তি প্রকাশ না হলেও নবান্নে সূত্রে জানা যাচ্ছে, ২৭ জানুয়ারি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ পাবে। চাকরি প্রার্থীরা নজর রাখুন। খবরে প্রকাশ, সরকারি বাসের সংখ্যা এমনিতেই কম, তার ওপর পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর না থাকায় ঠিকমতো বাস চলাচল করছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারি বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নড়েচড়ে বসেছে রাজ্য পরিবহণ দফতর। শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে সম্প্রতি চালক এবং কন্ডাক্টর চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নবান্নে প্রস্তাব দিয়েছিল দফতর।

সেই প্রস্তুব সোমবার অনুমোদন পাবে বলেই খবর। অর সোমবার তার বিজ্ঞাপন দেওয়া হবে। সেই মতো ৮৭৫ জন চালক- কন্টাক্টারকে চুক্তিভিত্তিতে নিয়োগে অনুমোদন দিতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে জানা গেছে, পরিবহন দপ্তরের বিজ্ঞাপনে অভিজ্ঞতা ও তাদের কাজের রিপোর্টের ভিত্তিতেই নিয়োগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments