‘পার্থ চ্যাটার্জী না কিষানজি হয়ে যায়!’ – উদ্বিগ্ন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
এটা দিনের আলোর মতো স্পষ্ট কিষানজিকে গ্রেফতার না করে এনকাউন্টার করে রাজ্য পুলিশ হত্যা করেছে। এমন কি সে কথা প্রকাশ্যে স্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার সেই প্রসঙ্গ সামনে আনলেন বিজেপিও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছেন, ”জেলবন্দি পার্থর অবস্থা যাতে কিষেনজির মতো না হয় অনুগ্রহ করে সেটা নিশ্চিত করুন।” পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন
জ্যোতির্ময়ের। জ্যোতির্ময় সিংয়ের স্পষ্ট ইঙ্গিত পার্থ বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক মাথা সামনে চলে আসতে পারে। তিনি আরও বলেন, “আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি যে দ্বিতীয় কিষেনজি না হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায়। আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে তাঁর কাছে অনুরোধ করেছি যেন তিনি (পার্থ) রাজসাক্ষী হয়ে যান। কারণ উনি যে পাপ করেছেন তা ঘোচানোর কোনও জায়গা নেই। তবুও রাজসাক্ষী হলে কোথাও না কোথাও তা এক-দুই শতাংশ কম হয়ে যায়।”
পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জ্যোতির্ময়ের। এসএসকেএম হাসপাতাল অসুস্থ নেতা-মন্ত্রীদের এক নম্বর পছন্দের জায়গা, পার্থ হঠাৎ কেন সেখান থেকে বেসরকারি হাসপাতালে এসে ভর্তি হলেন তা নিয়েই প্রশ্ন উঠছিল। এবার জ্যোতির্ময়ও হাতিয়ার করল এই বিষয়টিকেই।

