Saturday, February 7, 2026
- Advertisement -

পুলিশ আমায় রাস্তায় ফেলে মেরেছে ! বললেন নবান্ন অভিযানে আহত অভয়ার মা 

- Advertisement -

পুলিশ আমায় রাস্তায় ফেলে মেরেছে ! বললেন নবান্ন অভিযানে আহত অভয়ার মা

মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক: অভয়াকাণ্ডের এক বছরে বিচার চাইতে অরাজনৈতিক ভাবে নবান্ন অভিযান আন্দোলনের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের মা- বাবা। ৯ আগষ্ট সেই নবান্ন অভিযান কে কেন্দ্র করে কার্যত তুলকালাম পরিস্থিতি মহানগর জুরে।

পার্কস্ট্রিটে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জের পর এবার নবান্ন অভিযানে আহত হলেন নির্যাতিতা তরুণীর মা। একদিকে পুলিশ যখন পার্ক স্ট্রিটে বিক্ষোপকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে ঠিক তখনই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে নবান্ন অভিমুখে হাঁটতে শুরু করেন অভয়ার বাবা-মা, সঙ্গে কিছু আন্দোলনকারী।

একসময় খিদিরপুরে ব্যারিকেডের সামনে গিয়ে আটকে পড়েন মৃত চিকিৎসকের বাবা-মা। নির্যাতিতার মা পুলিশ কে উদ্দেশ্য করে বলেন – আমাদের যেতে দিন , ব্যারিকেড সরিয়ে দিন। পুলিশ কেন আমাদের আটকাচ্ছে ? ” এরপরেই সংবাদমাধ্যমকে অভয়ার মা বলেন – ” পার্কস্ট্রিটে পুলিশ আমায় লাঠিপেটা করেছে, আমায় রাস্তায় ফেলে মেরেছে , পুলিশ মেয়েকে মেরেছে আমাকেও মারল। ” তাঁর দাবি পুলিশ তাঁর হাতের শাখা ভেঙে দিয়েছে, আমাদেরকে যেতে দিতেই হবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments