প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতির বার্তা
আজ সারা ভারত জুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। সর্বত্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে দেশের প্রয়াত বীর বিপ্লবীদের। ২৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে বলেন,’ভারতীয় হিসেবে আমাদের যে সম্মিলিত পরিচিতি আছে, সেটার আসল ভিত্তি তৈরি করে দেয় সংবিধান। যা আমাদের পরিবার হিসেবে একসূত্রে গেঁথে রেখেছে।’ এর পরেই তিনি বলেন, আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছি। কিন্তু দীর্ঘদিন ধরে অনেকের মানসিকতায় ঔপনিবেশকতার ছাপ রয়ে গিয়েছিল। আর সেই মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা সম্প্রতি একাধিক পদক্ষেপ দেখছি। সেরকম যে যে পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ন্যায় সংহিতা।
তিনি বলেন, দেশকে এগিয়ে যেতে হলে, বিভিন্ন সংস্কার চালিয়ে যেতে হবে। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে ভারত পিছিয়ে পড়বে। তিন ‘এক দেশ এক নির্বাচন’ এর পক্ষে বক্তব্য রাখেন। আরও বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা হিসেবে ভারত একটা সময় জ্ঞানের উৎসস্থল হিসেবে পরিচিত ছিল। আবার আমাদের সেই সুনাম ফিরিয়ে আনতে হবে।

