Monday, February 16, 2026
- Advertisement -

প্রত্যন্ত গ্রাম হলেও নদীয়া জেলার বিভিন্ন চার্চের পাশাপাশি আজ প্রভু যীশুখ্রীষ্টর জন্মদিন পালন নদীয়ার চাদরা চার্চে।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:- আজ ২৫শে ডিসেম্বর প্রভু যীশুর জন্ম দিবস, সেই উপলক্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা এবং জন্ম দিবস পালন অনুষ্ঠান। সেরকমই নদীয়ার বিভিন্ন চার্চের পাশাপাশি নদীয়ার চাদরা চার্চেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে প্রভু যীশুর জন্মবার্ষিকী পালন। সকাল থেকেই বহু মানুষের ঢল নেমেছে চার্চে, কাছে ৮ থেকে ৮০ সকলেই প্রভু যীশুর জন্ম দিবসে আনন্দে মুখর হয়েছে। প্রায় ২০০ পরিবার রয়েছে নদীয়ার চাঁদরা এলাকায়, সেখানেই বহু পুরনো চার্জ রয়েছে। বিগত দিনে পুরনো চার্জ থাকলেও ২০০১ সালে পুরনো চার্জ ভেঙে নতুন চার্চ তৈরি করে এলাকাবাসীরা।

তবে কৃষ্ণনগর চার্চের শাখা হিসাবে বর্তমানে পরিচালিত হয়ে থাকে চাঁদরা চার্চ। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা জানাচ্ছেন, যদিও ২৫শে ডিসেম্বর প্রভু যীশুর জন্ম দিবস আমরা পালন করি তবে মূল অনুষ্ঠান হয় ২৪ শে ডিসেম্বর রাত্রে। প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় প্রভু যীশুর আবাহন, যেখানে সেই প্রার্থনা অনুষ্ঠান দেখতে কুড়ি হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটেছিল। তবে এত মানুষ এই অনুষ্ঠানকে ঘিরে চার্চে আসেন, সেই কারণে বিশেষ সময় নির্ধারিত করে দেয়া হয় দর্শনার্থীদের জন্য প্রভু যীশুকে দেখবার।

তবে স্থানীয় প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করে এই অনুষ্ঠানকে ঘিরে। যদিও চার্চের পাশেই বসে মেলা, এবং বাচ্চাদের জন্য চার্চ এর পক্ষ থেকে করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে কোনরকম সরকারি সাহায্য ছাড়াই চাঁদরা চার্চ পরিচালিত হচ্ছে, এবং তারা চাইছেন এই চার্চে সাধারণ মানুষ আসুক এবং এই উৎসবে মেতে উঠুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments