Saturday, April 18, 2026
- Advertisement -

প্রথমে সাইকেল পরে চারচাকায় গিয়ে সজোরে ধাক্কা, ভয়বহ পথ দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়ার কোতুলপুরে

- Advertisement -

 

নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া : প্রথমে সাইকেল পরে চারচাকায় গিয়ে সজোরে ধাক্কা, ভয়বহ পথ দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়ার কোতুলপুরে।

উৎসবের রেসের মাঝে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার কোতুলপুর। এদিন সন্ধ্যা নাগাদ কোতুলপুর থেকে বিষ্ণুপুর গামী একটি চারচাকার সাথে বিষ্ণুপুর থেকে কোতুলপুর গামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয় সূত্রে খবর কোতুলপুর বাউন্ডারি মোড়ের কাছে একটি বাইক একটি সাইকেল আরোহিকে ধাক্কা মারার পর বেসামাল হয়ে ফের ধাক্কা মারে একটি চারচাকা-কে। গুরুতর ভাবে আহত অবস্থায় সাইকেল আরোহীদের একজনকে স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতা অপর জনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাপকভাবে আহত হয় দুই বাইক আরোহীও। আহত বাইক আরহীদের আরামবাগ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত সাইকেল আরোহীদের নাম এবং পরিচয় জানা গেলেও বাইক আরোহীদের পরিচয় এখনো অজ্ঞাত। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় কোতুলপুর থানার পুলিশ তার পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments