Tuesday, February 17, 2026
- Advertisement -

প্রদীপ নেভার আগে যেমন দপ পরে জ্বলে ওঠে ঠিক তেমনই শীত বিদায় নেবার আগে শেষ একটা ঘা দিয়ে যাবে।

- Advertisement -

 

প্রদীপ নেভার আগে যেমন দপ পরে জ্বলে ওঠে ঠিক তেমনই শীত বিদায় নেবার আগে শেষ একটা ঘা দিয়ে যাবে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, মূলত পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝার কারণেই থমকে ঠান্ডা। যদিও আবহাওয়াবিদরা বলছেন ধীরে ধীরে এই পরিস্থিতি কাটতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কাটছে। এরপরেই ফের একবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। একই সঙ্গে কুয়াশার প্রভাবও থাকবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা (West Bengal Weather Update) গিয়েছে, আগামী ২৪ ঘন্টার পশ্চিমবঙ্গের সবকটা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি সরে গেলে পারদ কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিনে কলকাতায় কোথাও কোন ঘন কুয়াশা সতর্কতা নেই।

আগামী ৩ থেকে ৪ দিন পর সর্বনিম্ন তাপমাত্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি ।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ কমতে পারে। একই সঙ্গে কুয়াশার দাপটও চলবে। বিশেষ করে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments