Saturday, March 14, 2026
- Advertisement -

প্রধানমন্ত্রী কে কুকথা! বাংলায় কংগ্রেসের রাজ্য দপ্তরে ঢুকে হামলা বিজেপির 

- Advertisement -

প্রধানমন্ত্রী কে কুকথা! বাংলায় কংগ্রেসের রাজ্য দপ্তরে ঢুকে হামলা বিজেপির

মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিহারের ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে অশ্লীল ভাষায় আক্রমন কংগ্রেস কর্মীদের। অভিযোগ মোদি ও তাঁর মা-কে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কংগ্রেস কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদ এবার আছড়ে পড়লো কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে।

বিধান ভবনে ঢুকে তাণ্ডব চালালো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার, পোস্টারও ছিড়ে ফেলতে দেখা গেছে বিজেপি কর্মীদের।

এদিন আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো হয়। দপ্তরে থাকা ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

এই ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাতে তিনি লেখেন, ‘আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিল না। চোর-কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে। এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা।’

তিনি আরও বলেছেন ‘এরপরেও যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেপ্তার না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা আমাদের জানা নেই।’

এদিন বাংলায় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ঢুকে বিজেপির হামলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন – মারধর করো অথবা ভাঙো, যতই মারধর করো আর ভাঙতে চাও – আমরা সত্য ও সংবিধানকে রক্ষা করে যাব।

সত্যমেব জয়তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments