ফলতায় অভিষেক – পরিদর্শনে সেবাশ্রম কর্মসূচি
ডায়মন্ড হারবারের আগেই শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনস্বাস্থ্য কর্মসূচি ‘সেবাশ্রম’। আর বুধবার সেই কর্মসূচি নিজের চোখে দেখতে অভিষেক গেলেন ফলতায়। অভিষেক নিজে উপস্থিত থেকে সেই কর্মসূচির সূচনা করেছিলেন । তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে চিরকালের জন্য মানব সেবায় আত্মনিয়োগ করেছেন। তিনি ধংসে নয় সৃষ্টিতে বিশ্বাস করেন। এর পরেই সাসপেন্ড হওয়া ডাঃ শান্তনু সেন ও আরাবুল প্রসঙ্গে বলেন, দলের উর্দ্ধে কেউ নয়। দলের শৃঙ্খলা সবাইকে মানতে হবে। ব্যক্তি শান্তনু সেন যেকোনো অনুষ্ঠানে যেতেই পারেন। সেই স্বাধীনতা নিশ্চই তাঁর আছে।
মালদায় বিষাক্ত স্যালাইন কান্ড প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে। কোনো অপরাধীকে ছাড়া হবে না। এক একজন মানুষের প্রাণ খুবই মূল্যবান। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে আবার তিনি বলেন, আমি আমার সামর্থ্য মতো করছি। রাজ্য সরকার চোদ্দ বছর ধরে কাজ করছে। কোথাও একটা ঘটনা ঘটলে দুঃখজনক। রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। যদি কারও গাফিলতি পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই তিনি বলেন, মালদহের ঘটনায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আমলে তার দলের লোকই গ্রেফতার হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করলে কাউকে রেয়াত করবে না। আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী দিনে ব্যতিক্রম হবে না।

