ফিরহাদ হাকিমের মুখে ‘শিশু তৃণমূল’-এর গল্প
প্রথমে অবশ্য কিছুটা চমকে ওঠেন সকলেই। মা বাবার সঙ্গে একটা ছোট্টো শিশুর ছবি মন্ত্রী ফিরহাদ হাকিম পোষ্ট করেন। বাবার কোলে একটা ছোট্টো শিশু। তার পরেই তাঁর মন্তব্যে সকলে চমকে ওঠেন। পরে অবশ্য মন্ত্রী মশাই সবটাই পরিষ্কার করে দেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ফিরহাদ হাকিম। সেই ছবিতে দেখা যায়, ফিরহাদের একদিকে এক যুবক দাঁড়িয়ে। অন্যপাশে এক যুবতী। আর যুবকের কোলে একটি শিশু। সেই পোস্টেই শিশু তৃণমূলের কথা উল্লেখ করেন ফিরহাদ।
পরে ফিরহাদ বিস্তারিত লেখেন। তিনি লেখেন, “আমার বাড়িতে এল শিশু তৃণমূল, ছোট্ট শেহরেয়ার। ওর বাবা শাফিকুল ইসলাম, ওল্ড মালদহর ভাইস চেয়ারম্যান, তৃণমূলের সক্রিয় কর্মী। এবং মা রোমানা আখতার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি।”ফিরহাদের এই পোস্ট নিয়ে জানতে শাফিকুল বলেন, “ববিদা (ফিরহাদ হাকিম) আমার অভিভাবক। আমার বাড়িতে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে স্ত্রী ও পুত্রকে নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলাম। ওখানে দাঁড়িয়েই তিনি আমার ছেলেকে শিশু তৃণমূল বলেন। ববিদা বলেন, বাবাও তৃণমূল। মা-ও তৃণমূল। আর ও আমাদের শিশু তৃণমূলের নেতা।” পরে বোঝা যায় সবটাই মন্ত্রী মশাইয়ের রসিকতা।

