Sunday, March 8, 2026
- Advertisement -

ফুটপাথ দখল করে তৈরী হলো -‘অনুব্রত মন্ডল ফ্যান ক্লাব’-এর অফিস 

- Advertisement -

ফুটপাথ দখল করে তৈরী হলো -‘অনুব্রত মন্ডল ফ্যান ক্লাব’-এর অফিস

যে সময় মুখ্যমন্ত্রী ফুটপাথ দখলমুক্ত করার ডাক দিয়েছেন, ঠিক সেই সময় সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে এই ফ্যান ক্লাব গড়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুটপাথ খালি করার নির্দেশ দিচ্ছেন, তখন সিউড়িতে এভাবে ফুটপাথের উপর ফ্যান ক্লাব তৈরি হল কেন? বীরভূম কি সত্যিই পশ্চিমবঙ্গের বাইরে? প্রশ্ন অনেক, কিন্তু নেই কোনো উত্তর। অরও আশ্চর্যের বিষয় হলো সোমবার সন্ধ্যায় সেই ক্লাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ‘অনুব্রত মণ্ডল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ক্লাবের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরাও। তবে এই ক্লাবের অবস্থান ঘিরেই তৈরি হল বিতর্ক। এমনিতেই তৃণমূল কংগ্রেসে মমতা ও অভিষেক ছাড়া এই জাতীয় প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তার পরেও এই সাহস পায় কি করে বীরভূম তৃণমূল কংগ্রেসের একাংশ!

নাগরিক মহল মনে করে, একজন বিধায়ক যখন এই বেআইনি কাজ করেন কি করে? বিধায়ক অবশ্য বলেছেন, রাস্তা থেকে তিন ফুট ছাড় রেখে, সব নিয়ম মেনে এই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, কখনও প্রশাসন মনে করলে, এটা সরিয়ে দেওয়া হবে। এর পড়ে সত্যিই মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গাইছেন -‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments